গত ১৮ই মার্চ, ২০১০ ঈসায়ী তারিখে ঢাকা রাজারবাগ দরবার শরীফ-এ ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন এবং নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুবারক তাশরীফ আনেন ছহিবে ইনছাফ, কায়িম মাকামে আলী হায়দার, আওলাদে রসূল হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী।
আওলাদে রসূল হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী, উনার মুবারক নসীহতে বলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান যেখানে হাজারো হারাম ও ফিৎনার কেন্দ্রস্থল। তথাকথিত সংস্কৃতিবাদী, বুদ্ধিজীবী ও নাস্তিকদের অন্যতম কেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয় আঞ্জুমানের দায়িত্বও অনেক বেশি। এতসব বাতিলের মধ্যে হক্বের উপর ইস্তিক্বামত থেকে হক্ব মত ও হক্ব পথ বিস্তার করতে তাই প্রত্যেক আঞ্জুমান কর্মীকে তার ব্যক্তিগত যিকির, ওযীফা ও সুন্নতের ইত্তিবার দিকে বিশেষ জোর দিতে হবে।
তাহলে গায়েবী মদদ হবে, ঈমানী কুওওয়াত বৃদ্ধি পাবে ও হাজারো হারামের বদ তাছির থেকে হিফাযত থাকা যাবে।
আর বিশেষভাবে প্রত্যেককেই তার শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা, এই তিনটি বিষয় ঠিক রাখতে হবে। মূলতঃ এই তিনটি বিষয়ের মধ্যে একটা ব্যক্তির সবকিছুই হয়ে যায়।
ইলম অর্জন করা ফরয। শিক্ষা ব্যবস্থা মূলত তাকে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা-ক্বিয়াসের ইলম অর্জন করতে হবে। আইন ব্যবস্থা বলতে কুরআন শরীফ, হাদীছ শরীফ-এর আদেশ-নির্দেশ সে যথাযথ পালন করবে। আর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সে এই আইন-কানুন যথাযথ হাছিল করতে পারবে।
আর অর্থনৈতিক ব্যবস্থা; এখন এটাতো হাদীছ শরীফ-এই ইরশাদ হয়েছে, আখিরী যামানায় দিনার-দিরহাম ব্যতীত ফায়দা হাছিল করা যাবে না। এখন সে যে কোন নেক কাজ করতে হলে তার টাকা পয়সা লাগবে। কাজেই অর্থনৈতিকভাবে তাকে প্রতিষ্ঠিত হতে হবে।
আওলাদে রসূল হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী, উনার মুনাজাতে সারা বিশ্বের মুসলমানদের জন্য খাছভাবে দোয়া করেন। মুসলমানদেরকে যামানার ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী, উনাকে চিনে, উনার ছোহবতের মাধ্যমে খাছ হিদায়েত লাভের জন্য আল্লাহ পাক, উনার নিকট ফরিয়াদ করেন।
আওলাদে রসূল হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার মুবারক ইজাজতক্রমে অনুষ্ঠানে পুরাতন কমিটি বিলুপ্তকরণ এবং এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং সুইডেন আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সভাপতি মুহম্মদ শফিউর রহমান চৌধুরী নিপু।
উক্ত মুবারক অনুষ্ঠানে নবীনদের বরণ এবং নতুন কমিটিকে সাদরে গ্রহণ করেন কেন্দ্রীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাতের বিশিষ্ট আমীল, বিশিষ্ট কবি মুহম্মদ হাফিজ খান এবং দৈনিক আল ইহসান শরীফ এর বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট কবি গোলাম মুনজির মুহম্মদ এবং কেন্দ্রিয় ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাধারণ সম্পাদক মুহম্মদ মাসুম বিল্লাহ এবং সহসাধারণ সম্পাদক হাফিজ মুহম্মদ জমির হুসাইন।
অনুষ্ঠানে মীলাদ শরীফ পাঠ করেন কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর প্রচার সম্পাদক হাফিয মুহম্মদ আবু হানীফা এবং কাছিদা শরীফ পাঠ করেন কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর পত্রিকা বিষয়ক সহ সম্পাদক মুহম্মদ নূরুজ্জামান।
ছাত্র আঞ্জুমানে আল বাইয়িনাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন এবং নবীনবরন অনুষ্ঠানে আওলাদে রসূল হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী “হাজারো হারাম ও ফিৎনার কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হক্বের উপর ইস্তিক্বামত থেকে হক্ব মত ও হক্ব পথ বিস্তার করতে প্রত্যেক আঞ্জুমান কর্মীকে তার ব্যক্তিগত যিকির, ওযীফা ও সুন্নতের ইত্তিবায় বিশেষ জোর দিতে হবে”
March 20, 2010 by albaiyinaatnews
Advertisement





